২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে হামলার নিন্দায় শেখ হাসিনা

লন্ডনে সন্ত্রাসী হামলায় নিন্দা জানিয়ে ব্রিটেনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 01:39 AM

Updated : 19 Aug 2022, 04:48 PM

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র কাছে পাঠানো এক বিবৃতিতে নিরপরাধ মানুষের ওপর এই বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, “আমরা এহেন নির্বোধের ন্যায় কাপুরুষোচিত কাজের কঠোর নিন্দা জানাচ্ছি। আমরা যুক্তরাজ্যের জনগণের প্রতি সংহতি জানাই।”

ব্রিটেনের প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোর প্রতি আমাদের সহমর্মিতা ও প্রার্থনা রইল।”

শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে একটি ভ্যান চালিয়ে দেয় তিন হামলাকারী। এর পরপরই তারা সাদা রঙের ওই ভ্যান থেকে ছুরি হাতে বেরিয়ে আসে এবং কাছের বারা মার্কেট এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা চালায়। এতে সাতজন নিহত ও ৪৮ জন আহত হয়।

এর আগে গত মার্চে লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে হামলার ঘটনায় নিহত হয় ৫ জন।

পুরনো খবর:

জঙ্গিবাদ কঠোর হাতে দমন করবে যুক্তরাজ্য