২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণভবনে প্রধানমন্ত্রীর ইফতার

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী শিশু ও আলেম-ওলামাদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2017, 08:24 PM

Updated : 11 Oct 2022, 02:05 PM

শনিবার গণভবনের ব্যাঙ্কোয়েট হলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী ইফতারের কিছুক্ষণ আগে ব্যাঙ্কোয়েট হলে আসেন এবং বিভিন্ন টেবিল ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ইফতারের আগে বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় মোনাজাত ও দোয়ায় অংশ নেন তিনি।

ইফতারের সময় একটি শিশুকে নিজ হাতে খাবার খাইয়ে দিতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, শোলাকিয়া ঈদ জামায়াতের ইমাম মাওলানা ফরীদউদ্দিন মাসঊদ উপস্থিত ছিলেন।