মিরপুরে ১০টি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১
রাজধানীর মিরপুরে অস্ত্র ও গুলিসহ একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ওরফে আলার (৪৬) বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বুধবার রাত সাড়ে ৪টার দিকে মিরপুরের দারুস সালাম এলাকার একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তার কাছ থেকে নয়টি পিস্তল, একটি শুটার গান, নয়টি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করা হয়।
এই ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা দায়ের হয়েছে।
