আহসানুলের অকাল মৃত্যুতে প্রাণ-আরএফএল গ্রুপের শোক
আহসানুল আলমের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
রোববার এক বিবৃতিতে শোক প্রকাশের পাশাপাশি আহসানুলের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করা হয়।
৩৫ বছর বয়সী আহসানুল প্রাণ-আরএফএল গ্রুপের ই-কমার্স সাইট ‘অথবা ডটকম’ এর জ্যেষ্ঠ্ ব্যবস্থাপক ছিলেন।
গত ২৫ মে দুপুরে বাড্ডার হোসেন মার্কেট ভবনে লিফট দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
তাকে ঢাকার উত্তরার বাউনিয়ায় পারিবারিক কবস্থানে দাফন করা হয়েছে।
