মতিঝিলের ওসির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
রাজধানীর মতিঝিল থানার ওসি ওমর ফারুকসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে রোববার এ অভিযোগ দায়ের করেন মতিঝিল থানা আওয়ামী জনতা লীগের সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিক।
অন্য যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন, মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন, উপ-পরিদর্শক রকিব ও মোস্তাফিজ।
আবু বক্করের অভিযোগ, গত ১০ মে তাকে ধরে মতিঝিল থানায় নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাকে মারধর এবং মামলায় জড়ানোর হুমকি দেন ওই পুলিশ কর্মকর্তারা।
