শ্যামলী স্কয়ারে অগ্নিকাণ্ড
রাজধানীর শ্যামলীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।
রোববার বেলা ১১টার দিকে শ্যামলী স্কয়ারের ষষ্ঠ তলায় আগুন লাগার কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পরিদর্শক নূরউদ্দৌলা আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্ভবত শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”
১২ তলাবিশিষ্ট ওই ভবনের ষষ্ঠ তলায় মোবাইল ফোন ও এক্সেসরিজের দোকান রয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
