২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় নিহত ছাত্রীর বাবাকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

সড়ক দুর্ঘটনায় নিহত এক ছাত্রীর বাবাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2017, 05:21 PM

Updated : 19 Aug 2022, 04:38 PM

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বুধবার তার দপ্তরে নিহত সেগুনবাগিচার বেগম রহিমা খাতুন আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সাবিহা আক্তার সোনালীর বাবার হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া অর্থের চেক হস্তান্তর করেন।

এসময় মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম উপস্থিত ছিলেন।

গত বছরের ১৬ জানুয়ারি মৎস্য ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় নিহত হন সাবিহা আক্তার সোনালী।

পরে সোনালীর বাবা জাকির হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চেয়ে আবেদন করেন।

পেশায় রং মিস্ত্রী জাকির হোসেনের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরে।

পুরনো খবর:

৮ ঘণ্টার ব্যবধানে ঢাকায় সড়কে প্রাণ হারাল দুই ছাত্রী