ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৬০ শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রীর শিক্ষা বৃত্তি
সমতলের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৬০ জন ছাত্র-ছাত্রীর হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,দেশের প্রতিটি জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়েই তার সরকার সব পদক্ষেপ নিচ্ছে।
“কোনো অঞ্চলের কোনো জায়গার একটি মানুষও অবহেলিত থাকবে না,” বলেন সরকারপ্রধান।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজ নিজ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরে প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষা বৃত্তির টাকা নেন।
ছবি: পিআইডি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ‘সমাজের মূলধারায় নিয়ে এসে আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করার’ কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “শিক্ষা-দীক্ষা সবদিক থেকেই যেন তারা উন্নত হতে পারে, সেজন্যই আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি।”
ছবি: পিআইডি
ছবি: পিআইডি
অনুষ্ঠানের শুরুতেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
এছাড়া গতবছর প্রধানমন্ত্রীর হাত থেকে সহায়তা নেওয়া রাজু দেশোয়ারীর ওপরও একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের পক্ষ থেকে ওরাও জনগোষ্ঠীর লিমা টপ্প অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করেন।
