রাজউক ভবনে আগুন
রাজধানীর মতিঝিলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ভবনের একতলার জেনারেটর কক্ষে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুর রহমান জানিয়েছেন।
“ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ জানাতে না পারলেও এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।
