২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যায় বঙ্গভবন যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 02:17 PM

Updated : 11 Apr 2022, 11:35 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের মধ্যে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে বলে রাষ্ট্রপতি কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয়।

সাধারণত প্রধানমন্ত্রীর বিদেশ সফরের আগে অথবা পরে তার সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

গত ডিসেম্বরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য সফরের মধ্যে এপ্রিলে চার দিনের ভারত সফর, যেখানে দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকের পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। স্বাক্ষরিত হয় ২২টি সমঝোতা স্মারক ও চুক্তি।

আগামী ২১ মে রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় ‘অ্যারাবিক ইসলামিক আমেরিকান হিস্টোরিকাল সামিট’- যোগ দিতে সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।