২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ে ঢাকায় গাছ উপড়ে সড়কে

জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন ঢাকায় কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়েছে বহু গাছপালা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 01:36 AM

Updated : 11 Apr 2022, 11:35 PM

সোমবার রাতে রাজধানীর উপর দিয়ে এই ঝড় বয়ে যায়।

ঝড়ে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে কয়েকটি গাছ উপড়ে সড়কের মধ্যে পড়লে বিমানবন্দর সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেরে বাংলা নগরে সড়কের পাশেও কয়েকটি গাছ ভেঙে পড়ে থাকতে দেখা গেছে।

এই মৌসুমে প্রতিদিনই কোথাও না কোথাও কালবৈশাখী হচ্ছে।

সোমবার সকালেও ঝড় হয়েছে ঢাকায়। একই সময় শরীয়তপুরে ঝড়ে গাছচাপা পড়ে এক ‍গৃহবধূ মারা যান। ঝড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে মুন্সীগঞ্জেও।