২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচ এম জহিরুল হক ইউল্যাবের নতুন উপাচার্য

বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এইচ এম জহিরুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2017, 04:05 PM

Updated : 19 Aug 2022, 04:36 PM

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ নতুন এই নিয়োগ দেন বলে রোববার ইউল্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অধ্যাপক জহিরুল ২০০৪ সালে ইউল্যাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ছিলেন।

তিনি ইউল্যাবের একাডেমিক অ্যাফেয়ার্সের পরিচালকও ছিলেন এবং সম্প্রতি স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং উপ-উপাচার্যের দায়িত্বে ছিলেন।

অধ্যাপক জহির ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং সেখানেই শিক্ষকতা শুরু করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউল্যাবে যোগ দেওয়ার আগে তিনি সিলেটের লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।