জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ মে’র পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স (নিয়মিত) তৃতীয় বর্ষের ১৬ মে অনুষ্ঠেয় পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণে’ ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।
