সাব-এডিটরস কাউন্সিলের নেতৃত্বে এনামুল-আজাদ
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলে মো. এনামুল হক সভাপতি ও আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ মে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ‘রয়েল রিসোর্টে’ ঢাকা সাব-এডিটরস কাউন্সিলে ডিএসইসির বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম। ফ্যামিলি ডেতে ছয় শতাধিক সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
নির্বাচিতরা হলেন- মো. এনামুল হক (দি ফিনানশিয়াল এক্সপ্রেস) সভাপতি ও আবুল কালাম আজাদ (সময়ের আলো) সাধারণ সম্পাদক। সহ-সভাপতি শরীফ তালুকদার (পূর্ব-পশ্চিম.কম), যুগ্ম সম্পাদক জুয়েল হালদার (ডেসটিনি), কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সোহেল (শেয়ার বিজ), সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রিজভী (মানবকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ মান্নান মিয়া (সময় টিভি), দপ্তর সম্পাদক শামীম আহসান (টাইমটাচ নিউজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান খান (বাংলা ভয়েস টিভি), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আরিফ আবেদিন জিসান (কালের কণ্ঠ)।
