২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে যুবককে গুলি

রাজধানীর মতিঝিলে এক মটরসাইকেলআরোহী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2017, 10:52 PM

Updated : 11 Apr 2022, 11:33 PM

আহত জাকির হোসেনকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মতিঝিলের জসিমউদ্দিন রোডে তিনি হামলার শিকার হন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকির একটি মটরসাইকেলের পেছনে বসে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা গুলিবর্ষণ করলে তার পিঠে লাগে।

জাকিরের বিস্তারিত পরিচয় জানা যায়নি।