পায়ের তালুতে টেপে মোড়ানো সোনার বার
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ের তালুতে টেপ দিয়ে মোড়ানো দুইটি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।
ফাইল ছবি
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিধান মালিন্দো এয়ারলাইন্সের ওডি ১৬৬ ফ্লাইটে কুয়ালালামপুর থেকে শাহজালালে নামেন।
“পরে গোপন সংবাদের ভিত্তিতে তার শরীর তল্লাশি করে জুতার ভেতরে পায়ের তালুতে টেপ দিয়ে মোড়ানো দুটি সোনার বার পাওয়া যায়।”
দুইশ গ্রাম ওজনের এসব সোনার আনুমানিক দাম দশ লাখ টাকা বলে জানান মইনুল খান।
