নাশকতার ৩ মামলায় আন্দালিব পার্থের জামিন
রাজধানীর পল্টন থানার নাশকতার তিন মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন বিএনপির জোট শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপি জোটের হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে দায়ের করা এই মামলাগুলোতে মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারাও আসামি।
বিএনপি নেতারা জামিন পাওয়ার তথ্য তুলে নিজেরও জামিনের আবেদন করেছিলেন পার্থ।
