জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হলেন অধ্যাপক মশিউর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের অধ্যাপক মশিউর রহমান।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়ে, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের প্রফেসর মো. মশিউর রহমানকে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর ৭ মে ২০১৭ থেকে চার বছরে জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য নিযুক্ত করেছেন।”
