২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর জেলা পরিষদ চেয়ারম্যানের শপথ

যশোর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল শপথ নিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 02:34 PM

Updated : 19 Aug 2022, 04:32 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে বৃহস্পতিবার তাকে শপথ বাক্য পাঠ করান। 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক ও যশোরের সংসদ সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যশোরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও শিক্ষার সুযোগ-সুবিধা নিয়ে জেলার জনপ্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেন বলে জানান তার প্রেস সচিব ইহসানুল করিম।