সাংবাদিক শিমুল হত্যা: আসামি নাছিরের জামিন স্থগিত
সিরাজগঞ্জের সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলার অন্যতম আসামি কে এম নাছির উদ্দিনকে হাই কোর্টের দেওয়া জামিন দুই মাসের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী জামিন স্থগিতের এ আদেশ দেন।
পরে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, রোববার রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল। তার শুনানি নিয়ে চেম্বার আদালত জামিন দুই মাসের জন্য স্থগিত করেছে।
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা নাছিরকে ১৩ এপ্রিল বিচারপতি একেএম আসাদুজ্জামান ও রাজিক-আল-জলিলের হাই কোর্ট বেঞ্চ জামিন দেয়।
আব্দুল হাকিম শিমুল
এ সময় মেয়রের পক্ষে দুটি শটগান থেকে গুলি ছোড়ার খবর আসে গণমাধ্যমে। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল।
শিমুল হত্যার ঘটনায় তার স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে মেয়রসহ ১৮ জনকে আসামি করে মামলা করেছেন। আর বিজয়কে মারধরের অভিযোগে আরেকটি মামলা করেন তার চাচা।
