বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে সভাপতি এবং পিআইবির পরিচালক ফায়জুল হককে মহাসচিব করে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি হয়েছে।
দুই বছর মেয়াদী ২০১৭-১৮ সালের কার্যকরী কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
শুক্রবার রাজধানীর প্রেস ইনস্টিটিউটের মিলনায়তনে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনি অনুষ্ঠানে নতুন কমিটি দায়িত্ব নেয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি ছিলেন।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন ও পিআইডির সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. আকতার হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. জসীম উদ্দিন এবং ফিল্ম সেন্সর বোর্ডের সচিব মুন্সী জালাল উদ্দিন।
এছাড়া সাংগঠনিক ও আন্তঃসার্ভিস সম্পাদক পদে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন, দপ্তর সম্পাদক পদে গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এম ইমদাদুল ইসলাম, প্রচার-প্রকাশনা ও প্রশিক্ষণ সম্পাদক পদে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবু নাছের, কল্যাণ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী দায়িত্ব নিয়েছেন।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন, উপপ্রধান তথ্য অফিসার মাসুদা খাতুন, গণপূর্ত মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. সাহেদুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক রোকসানা আক্তার, খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুমন মেহেদী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফী আবদুল্লাহিল মারুফ এবং সেতু বিভাগের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. ওয়ালিদ ফয়েজ।
