২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার কৃষকদের ঘরে ঘরে সার পৌঁছে দিচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সরকার কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করতে ঘরে ঘরে সার পৌঁছে দিচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2017, 02:04 AM

Updated : 11 Oct 2022, 01:49 PM

শনিবার রাজশাহীর বাঘা উপজেলায় কৃষকদের নিয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

উপজেলা মিলনায়তনে খরিপ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে

প্রধান অতিথি ছিলেন শাহরিয়ার আলম।

তিনি বলেন, “যে সারের জন্য এক সময় কৃষকের প্রাণ দিতে হয়েছে, সেই সার এখন কৃষক বিনামূল্যে ঘরে বসে পাচ্ছে।”

অনুষ্ঠানে ১২০ জন কৃষককে ২০ কেজি করে ইউরিয়া, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার এবং ১০ কেজি করে উপশী আউশ ও ৫ কেজি করে নেরিকা আউশ ধানের বীজ দেওয়া হয়।

এছাড়া উপজেলার ২০১৭ অর্থবছরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে ৪৬টি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন এবং প্রতিজনকে দুই হাজার টাকার চেক দেওয়া হয়।