২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ড

ঢাকার মতিঝিলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2017, 09:08 AM

Updated : 11 Apr 2022, 11:22 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, সোমবার সকাল সোয়া ৬টার দিকে ২৪ তলা ওই ভবনের ২০ তলায় আগুন লাগার খবর পান তারা।

অগ্নি নির্বাপক বাহিনীর সাতটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

মিজানুর জানান, ২০ তলার একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দশ লাখ টাকা বলে মিজানুর রহমান জানান।