২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে পদকপ্রাপ্ত শামীম আর নীপাকে সংবর্ধনা

নৃত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর একুশে পদকপ্রাপ্ত শামীম আর নীপাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ লোক-সাংস্কৃতিক সংসদ ও নৃত্য রং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2017, 12:58 AM

Updated : 11 Apr 2022, 11:21 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানে নৃত্য আর কথামালায় সংবর্ধনা দেওয়া হয়শামীম আর নীপাকে।

এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। বিশেষ অতিথি ছিলেন নৃত্যগুরু রাহিজা খানম ঝুনু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, লায়লা হাসান, সভাপতিত্ব করেন লোক-সাংস্কৃতিক সংসদের সভাপতি মিনা মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশে শামীম আরা নীপা বলেন, “এ আয়োজনকে ঘিরে আমার ভালোলাগার মানুষগুলোকে একসাথে পেলাম। তাদের সঙ্গে নিজের সাফল্যের উদযাপনটা ভাগাভাগি করে নিলাম। এটাও আমার কাছে আরেক ধরনের প্রাপ্তি।”

দুই শিশুশিল্পীর কত্থক নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। শামীম আরা নীপাকে শুভেচ্ছা জানানসাদিয়া ইসলাম মৌ, তাবাসসুম আহমেদ, ফারহানা চৌধুরী বেবী, আমিরুল ইসলাম মনি, লুৎফর রহমান বাবু, আইরিন পারভীন, কামাল উদ্দিন খানসহ অনেকে।

অনুষ্ঠানে শামীম আরা নীপার জীবন ও কর্ম নিয়ে মানপত্র পাঠ করেন তামান্না রহমান। পরিবেশিত হয় ছয়টি নৃত্য। এগুলো পরিচালনা করেন আমিরুল ইসলাম মনি, ফারহানা চৌধুরী বেবী, আইরিন পারভীন, জিনিয়া জোছনা, তাহমিনা মীম ও সালমা আক্তার মুন্নী।

আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হচ্ছে পটচিত্র প্রদর্শনী

আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার গ্যালারি জুমে শুক্রবার শুরু হচ্ছে পটুয়া নাজির হোসেনের ‘বাঘের দেশে বৈশাখ’ শীর্ষক একক পটচিত্র প্রদর্শনী।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বিকাল সাড়ে ৫টায় প্রদর্শনী উদ্বোধন করবেন।

শিল্পীর ২৯তম একক প্রদর্শনীতে মোট ২৪টি পটচিত্র চিত্র স্থান পাচ্ছে।

নাজির হোসেন বলেন, “বাংলার ডোরাকাটা বাঘ হচ্ছে বিজয়ের প্রতীক। আমার ছবিগুলোতে ছবিতে বাঘ কেবল একক আইকন হিসেবে চিত্রিত হয়নি, সব ছবিতেই তার গল্প আছে। আমার কল্পনাকে আমি পটচিত্রে উপস্থাপন করতে চেয়েছি একটু ভিন্নভাবে।”

তিনি বলেন, তার ছবির ভাবনা হাস্যরসের সাথেও সম্পর্কিত।শিল্পীর বাঘ জমিতে হাল চাষ করে, একতারা, ঢাক-ঢোল বাজায়, রেলগাড়ি ও বিমান চালায়, সুখ-দুঃখ, আনন্দ-ভালোবাসায় বন্ধুর মতো পাশে থাকে।

নাজিরের পটচিত্রে বাঘের সঙ্গে স্থান পাচ্ছে কামার, কুমার, জেলে, তাঁতী, বাউল, ফকির, মাঝি। আবহমান বাংলার সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে আসায় এই এ প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ।

প্রদর্শনী চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে বেলা ১২টা এবং বিকাল ৫টাথেকে রাত ৮টা পর্যন্তপ্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।