২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ হাজার ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ঢাকার যাত্রাবাড়ীতে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2017, 08:55 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

গ্রেপ্তারকৃতের নাম মো. রফিক চৌকিদার (২৮)। তাকে রোববার বিকালে যাত্রাবাড়ীর থানার একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় বলে

মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ওই যুবকের কাছে ৩ হাজার ৬০০ ইয়াবা ও মাদক বিক্রিতে ১০ হাজার টাকা পাওয়া যায়।

“রফিক টেকনাফ হতে বিপুল পরিমাণ ইয়াবা এনে তার ফ্ল্যাটে রেখে ঢাকা ও বরিশালের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করত।”

তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।