২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিস্টিক শিশুদের মনোবিকাশে আর্ট ক্যাম্প

অটিস্টিক শিশুদের মনোবিকাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আর্ট ক্যাম্প হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2017, 05:15 PM

Updated : 19 Aug 2022, 04:12 PM

শনিবার সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ক্যাম্পের উদ্বোধন করেন।

‘আপন আনন্দে আঁকি শ্লোগান’ নিয়ে অনুষ্ঠিত এ ক্যাম্পে প্রায় ৫০ জনের বেশি অটিস্টিক শিশু অংশ নেয়।

দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) এ ক্যাম্পের অনুষ্ঠানের আয়োজন করে।

স্বাগত বক্তব্যে ইপনার পরিচালক শাহীন আক্তার বলেন, “অটিজম আক্রান্ত এই বিশেষ শিশুদের সম্পর্কে আমাদের সচেতন হতে হবে।এগিয়ে আসতে হবে সমাজের সবাইকে।বিশেষ করে অভিভাবকদের আরও সচেতন হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জো হিয়াং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন এবং শিল্পী বিপাশা হায়াত উপস্থিত ছিলেন।