২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের গুলি

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম তদন্ত কেন্দ্রে এক পুলিশ কনস্টেবল নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে গুলি করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2017, 11:34 AM

Updated : 11 Apr 2022, 11:18 PM

শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে তদন্ত কেন্দ্রের ভেতরেই এ ঘটনা ঘটে বলে লামা সার্কেলের এএসপি ভূঁইয়া মাহবুব হাসান জানিয়েছেন।

তুষার নমের ২৬ বছর বয়সী ওই পুলিশ সদস্যকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হচ্ছে। গুলিতে তার মাথায় যে ক্ষত তৈরি হয়েছে তাতে তার বাঁচার আশা দেখছেন না পুলিশ কর্মকর্তারা।

এএসপি ভূঁইয়া মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুষারের বাড়ি চট্টগ্রামে। গত কিছুদিন ধরে তিনি ঘুমধুম তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।

“আমি শুনেছি সে হতাশায় ভুগছিল। আজ আকস্মিকভাবে নিজের সার্ভিসের রাইফেল মাথায় ঠেকিয়ে সে ট্রিগার টিপে দেয়।”

তাৎক্ষণিকভাবে এর বেশি তথ্য জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।