২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মামুনের চুক্তির মেয়াদ বাড়ল

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. মামুন অর রশিদকে একই পদে আরও দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2017, 04:53 PM

Updated : 11 Apr 2022, 11:16 PM

২৪ মার্চ বা যোগদানের তারিখ থেকে তার চুক্তির মেয়াদ দুই বছরের জন্য বাড়িয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক ফার্স্ট সেক্রেটারি (প্রেস) প্রথম প্রেস সচিব মামুন ২০১৫ সালের ২৪ মার্চ এক বছরের চুক্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ে উপ-প্রেস সচিব হিসাবে নিয়োগ পান। ২০১৬ সালের ১৩ এপ্রিল এক বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

নতুন করে চুক্তির মেয়াদ বাড়ায় আগের চুক্তির শর্ত ঠিক করে নতুন চুক্তিপত্র করতে হবে বলে আদেশে বলা হয়েছে।