২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা প্রধানমন্ত্রী শেখ হাসিনার

লন্ডনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2017, 03:37 PM

Updated : 11 Oct 2022, 01:39 PM

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার এ তথ্য জানান।

বুধবার দুপুরে ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে ওই হামলার ঘটনা ঘটে।

এক ব্যক্তি ওয়েস্টমিনস্টার সেতুতে পথচারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে ব্রিটিশ পার্লামেন্ট প্রাঙ্গণে পৌঁছায় এবং সেখানে এক পুলিশ সদস্যকে ছুরি মারে।

এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ চারজন নিহত হন, আহত হয় আরও বহু মানুষ। ওই হামলাকারী পরে পুলিশের গুলিতে নিহত হন।