২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2017, 10:46 PM

Updated : 19 Aug 2022, 04:03 PM

শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লালন, চন্দ্রশেখর মণ্ডল, দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম ও রেজাউর ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

বঙ্গবন্ধু ৯৭তম জন্মদিনে শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুম্মার নামায শেষে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।