২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র সুসংহত করতে চাই তরুণদের: স্পিকার

গণতন্ত্রকে কার‌্যকর ও সুসংহত করতে তরুণ সমাজকে সম্পৃক্ত করার উপর জোর দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2017, 02:34 PM

Updated : 19 Aug 2022, 04:02 PM

বৃহস্পতিবার স্কটল্যান্ডের কনজারভেটিভ অ্যান্ড ইউনিয়নিস্ট পার্টির নেতা রুথ ডেভিডসনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করে তরুণদের বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে ।

এসময় কমনওয়েলথভূক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কথাও বলেন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারম্যান শিরীন।

স্কটিশ পার্লামেন্টে অনুষ্ঠিত এই সাক্ষাৎ পর্বে সিপিএ সেক্রেটারি জেনারেল আকবর খান ও নির্বাহী সদস্য ইমরান আহমদ উপস্থিত ছিলেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিরীন শারমিন চৌধুরী পরে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও সিপিএ স্কটল্যান্ড শাখার ভাইস-প্রেসিডেন্ট নিকোলা স্টারজেনের সঙ্গেও দেখা করেন।

‘কমনওয়েলথ ডে’র অনুষ্ঠানে যোগ দিতে ছয় দিনের সফরে রোববার যুক্তরাজ্যে যান শিরীন শারমিন। শুক্রবার তার স্পিকারের দেশে ফেরার কথা।