লালবাগে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড
পুরান ঢাকার লালবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ২০টি টিনশেড ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ৬৪ আরএনডি রোডের ওই কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আতাউর জানান। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
