কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যানের শপথ
কুষ্টিয়া জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম শপথ নিয়েছেন ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে তার কার্যালয়ে রবিউল ইসলামকে শপথবাক্য পাঠ করান।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক এ সময় উপস্থিত ছিলেন ।
এর আগে গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী দেশের ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পড়ান।
তিন পার্বত্য জেলা বাদে দেশের ৬১ জেলায় গত ২৮ ডিসেম্বর প্রথমবারের মত নির্বাচনের আয়োজন হলেও আদালতের আদেশে কুষ্টিয়া ও বগুড়ায় চেয়ারম্যান পদে নির্বাচন আটকে যায়। পরে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে আলাদাভাবে নির্বাচন হয়।
