২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুর পৌরসভার ভোট ২৫ এপ্রিল

মেহেরপুর পৌরসভা নির্বাচনের পুনঃতফসিল করেছে নির্বাচন কমিশন। এবার ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2017, 04:51 PM

Updated : 19 Aug 2022, 04:01 PM

এ পৌরসভায় মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে নতুন করে প্রার্থী হওয়ারও সুযোগ থাকছে।

মঙ্গলবার ইসি সচিবালয়ের উপ সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেহেরপুর পৌরসভা ভোটে প্রার্থী হতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করা যাবে ২৭ মার্চ পর্যন্ত।

মনোনয়নপত্র বাছাই ২৯ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৫ এপ্রিল।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর এ পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা করা হয়। ৩১ অক্টোবর ভোট হওয়ার কথা ছিল।

আদালতের আদেশে ৬ অক্টোবর এ ভোটের তফসিল স্থগিত করা হয়েছিল।

ইসি কর্মকর্তারা জানান, সম্প্রতি আইনি বাধা কেটে যাওয়ায় ভোটের পুনঃতফসিল করা হয়। এক্ষেত্রে আগে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের পুনরায় দাখিলের প্রয়োজন পড়বে না। যে কেনো প্রার্থী নতুন করে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।