২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দেবেন সহকারী শিক্ষকরা

প্রধান শিক্ষকদের নিচের ধাপে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতিসহ ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দেবে প্রাথমিকের সহকারী শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2017, 05:35 PM

Updated : 19 Aug 2022, 04:00 PM

সোমবার রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনায়তনে প্রাথমিক শিক্ষক সমাজের জাতীয় পরিষদের বর্ধিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

আগামী ২৩ মার্চ সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পোস্টকার্ডের মাধ্যমে তাদের ৫ দফা দাবি সম্বলিত খোলা চিঠি প্রধানমন্ত্রী বরাবর পাঠাবে।

কর্মসূচি সফল করতে সব সহকারী শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয় বৈঠক থেকে।

৩০ এপ্রিলের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে সারাদেশের সহকারী শিক্ষকরা একযোগে আন্দোলনে নামবে বলে সভায় জানানো হয়।