২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাঘরের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু

‘নির্যাতন-নিপীড়ন করব শেষ, শিশুর হাসিতে ভরব দেশ’ স্লোগান নিয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠনের খেলাঘরের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2017, 10:26 PM

Updated : 19 Aug 2022, 03:59 PM

শুক্রবার রাজধানীর শিশু একাডেমী প্রাঙ্গণে শা‌ন্তির প্রতীক পায়রা উ‌ড়ি‌য়ে ভাষা সৈ‌নিক ও রবীন্দ্র গবেষক আহ‌মদ র‌ফিক এ সম্মেলনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিশু একাডেমী থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়, যাতে প্রায় পাঁচ শতা‌ধিক শিশু-কি‌শোর অংশ নেয়। এর আগে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও সাংগঠনের পতাকা উত্তোলন করা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নে নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে সত্যনিষ্ট ঐক্যবদ্ধ হতে হবে।

“মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।”

খেলাঘরের প্রতি নতুন প্রজন্মকে সত্যনিষ্ট আদর্শে উজ্জীবিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “‌খেলাঘরের শিশুদের এই সংগঠনে নিজের সত্যনিষ্ট আদর্শ ও উদ্দেশ্য আছে, তা মে‌নে চ‌লে নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধে সম্পর্কে জানানো আহ্বান জানিয়ে ভাষা সৈ‌নিক আহমদ রফিক ব‌লেন, “মুক্তিযুদ্ধের চেতনা আমাদেরকে উজ্জীবিত করে। ভাষার জন্য আ‌ন্দোলন ক‌রে‌ছি, দেশের স্বাধীনতার জন্য প্রাণ দি‌য়েছি। এই সব আ‌ন্দোলন সংগ্রা‌ম-সংস্কৃ‌তি সম্পর্কে তরুণদের জানাতে হবে।”

সভাপতির বক্তব্যে শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান খেলাঘরের কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন অধ্যাপক মাহফুজা খানম।

তিনি বলেন, “দেশে দিনে দিনে চলছে শিশু নিগ্রহ- লাঞ্ছনা। শিশুরা আর কোথাও নিরাপদ নয়। না রাষ্ট্রে, না পরিবারে। আবার শিশুশ্রম দিনে দিনে বেড়েই চলেছে।”

সম্মেলনে অন্যদের মধ্যে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সফিউদ্দিন আহমদ বক্তব্য দেন।