২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে অগ্নিকাণ্ড

ঢাকার মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি কক্ষে আগুন লাগার পর তা নিভিয়ে ফেলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2017, 01:13 PM

Updated : 11 Apr 2022, 11:10 PM

অধিদপ্তরের নিরাপত্তাকর্মী মাসুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে অধিদপ্তর ভবনের তৃতীয় তলায় যানবাহন শাখার একটি কক্ষে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছানের আগেই অধিদপ্তরের নিরাপত্তাকর্মীরা তা নিভিয়ে ফেলেন।

মাসুদুল হক বলেন, “আমরা তিনজন ডিউটিতে ছিলাম। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দিয়ে নিজেরাই নেভানোর চেষ্টা শুরু করি।”

ফায়ার সার্ভিসের পরিদর্শক ফরহাদ জামান বলেন, “ওটা ছোট আগুন ছিল। সম্ভবত শর্টসার্কিট থেকে লেগেছিল। তেমন ক্ষয়ক্ষতি হয়নি।”