২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ চেয়ে দণ্ডিত দুদককর্মীকে বরখাস্ত

দেশের দুর্নীতি দমনের দায়িত্ব যাদের হাতে, সেই সংস্থার এক কর্মী বরখাস্ত হয়েছেন ঘুষ চাওয়ার অপরাধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2017, 04:35 PM

Updated : 19 Aug 2022, 03:58 PM

বরখাস্ত মো. আবু ইউসুফ শাহ দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের ডাটা এন্টি অপারেটর।

একটি মাদ্রাসা থেকে ঘুষ চাওয়ায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৭ সালে আবু ইউসুফ দুদকের গাইবান্ধা কার্যালয়ে কর্মরত থাকাকালে গাইবান্ধা সিদ্দিকীয়া দ্বি-মুখী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষের কাছে দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন।

এনিয়ে দুদকে অভিযোগ আসার পর মামলা হয়। ২০১৬ সালের ৩০ আগস্ট আদালতের রায়ে ইউসূফকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়।

ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় সরকারি চাকরি অধ্যাদেশ-১৯৮৫ অনুসারে আবু ইউসুফকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানান প্রণব ভট্টাচার্য্য।