২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে খোলা কালভার্টে প্রাণ গেল প্রৌঢ়ের

রাজধানীর পল্টনে কালভার্টের খোলা মুখ দিয়ে নালায় পড়ে এক প্রৌঢ়ের মৃত‌্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 08:31 PM

Updated : 11 Oct 2022, 01:34 PM

সোমবার সন্ধ্যা ৭টার দিকে পল্টনের কালভার্ট রোডে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান।

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স পঞ্চাশ থেকে ষাট বছরের মধ‌্যে বলে জানিয়েছে পুলিশ।

মতিঝিল পুলিশের উপ-কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, কলভার্ট রোডের একটি ঢাকনা খোলা গর্তে পড়ে যান ওই ‍বৃদ্ধ।

আধা ঘণ্টা পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পৌনে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মিজানুর রহমান জানান।