ডিজিটাল সেন্টার থেকে সেবায় এটুআইর সঙ্গে ৩ প্রতিষ্ঠান
ডিজিটাল সেন্টার থেকে কৃষি তথ্য ও সেবা এবং বাস ও বিমানের টিকেট বিক্রয় সেবা চালু করতে একসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির সঙ্গে কাজ করবে তিনটি প্রতিষ্ঠান।
এ সেবা চালু করতে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসএসএফ ব্রিফিং রুমে এটুআইর সঙ্গে এসিআই ফরম্যুলেশন লিমিটেড, স্পাইস ডিজিটাল বাংলাদেশ লিমিটেড ও এয়ার ওয়ার্ল্ড কমিউনিকেশনের সমঝোতা স্মারক সই হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এটুআই।
প্রধানমন্ত্রীর কার্যালয়-এর মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, এসিআই ফরম্যুলেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুষ্মিতা আনিস, স্পাইস ডিজিটাল বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার অরূপ কুমার ঘোষ ও এয়ার ওয়ার্ল্ড কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।
এছাড়া স্পাইস ডিজিটাল বাংলাদেশ লিমিটেড ও এয়ার ওয়ার্ল্ড কমিঊনিকেশন্স লিমিটেড বাস, লঞ্চ, ট্রেন ও বিমানের টিকেট, বিভিন্ন আন্তর্জাতিক হোটেল বুকিং সেবা, টিকেট রিফান্ড সেবা দেবে।
এসব সেবা ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেওয়ার ফলে জনগণের সময়, খরচ কমবে।
