২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

ঘোষিত আয়ের বাইরে সম্পদ ধারণ ও সম্পদের তথ্য গোপনের মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক এক প্রধান প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2017, 12:09 PM

Updated : 11 Apr 2022, 11:06 PM

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার বনানী এলাকা থেকে মো. এমদাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রণব জানান, ঢাকার রমনা থানায় গত ২৩ ফেব্রুয়ারি এমদাদুলের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। সেখানে এক কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাতআয়ের বাইরে আরও ৮৭ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগে আনা হয় তার বিরুদ্ধে। 

ওই মামলায় দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল এমদাদুলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর এমদাদুলকে আদালতে পাঠানো হয়েছে বলে প্রণব ভট্টাচার্য জানিয়েছেন।