২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ম রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

সপ্তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2017, 02:11 AM

Updated : 11 Apr 2022, 11:02 PM

শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে ১৭১ জন প্রতিযোগীর মধ্যে বিজয়ী ১০ জনকে পুরস্কৃত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

এই আয়োজনে ১০ জন পুরস্কার বিজয়ীর সাতজনই রাজধানীর বাইরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা।

বিজয়ীরা হলেন- সানিডেলের তাজরিয়ান চৌধুরী, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের পার্থ সরকার, সিলেট সরকারি মহিলা কলেজের সাদিকা জান্নাত তান-ঈমা, রাজশাহী কলেজের নওশেন উলফাত, সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের মো. আবু রায়হান সজীব, রাজশাহী কলেজের সাব্বির হোসেন, নটরডেম কলেজের মেহেদী হাসান খান, রাজশাহী কলেজের আদৃতা হোসেন নকশী, রাজশাহী সরকারি সিটি কলেজের আবু রেজা এবং চট্রগ্রাম ক্যান্টেনমেন্ট পাবলিক কলেজের রাহনুমা বিনতে রাশেদ।

অনুষ্ঠানে আরেফিন সিদ্দিক বলেন, “একবিংশ শতাব্দী জ্ঞান বিজ্ঞানের শতাব্দী। রসায়ন, পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান চারুকলা বহু বিষয়ের লেখাপড়ার সম্প্রসারণ ঘটে চলেছে। সবকিছুর মাঝে রসায়নের গুরুত্বও আমরা উপলব্ধি করি। আজ সমাজে বড় সংকট দেখা দিয়েছে।

“সেই সংকটটি হচ্ছে আমাদের সম্পর্কের সংকট। আমাদের চোখের সামনেই আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। সিরিয়া থেকে জঙ্গিরা এসে এদেশে হামলা করেনি। বরং এদেশের কিছু জঙ্গি কিছু মৌলবাদী এ হামলা করেছে। সুতরাং আমাদের এ ব্যাপারে আরো যত্নবান হতে হবে।”

বাংলাদেশ রসায়ন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যাতলয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ আজিজ, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহসানুল আলম পারভেজ, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নীলুফার নাহার, সপ্তম অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েবসহ রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।