২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার আগারগাঁওয়ে যুবকের ‘আত্মহত্যা’

ঢাকার আগারগাঁওয়ে এক যুবক গলায় ‘ফাঁস দিয়ে আত্মহত্যা’ করেছে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2017, 11:02 AM

Updated : 19 Aug 2022, 03:47 PM

আব্দুল কাদের নামের ২৫ বছর বয়সী ওই যুবকের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে। আগারগাঁও মোল্লাপাড়ার একটি টিনশেড বাসায় মা মরিয়ম বেগমের সঙ্গে থাকতেন তিনি।

বৃহস্পতিবার রাত ২টার দিকে কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।

মরিয়ামের বরাত দিয়ে বাচ্চু বলেন, রাত ১২টার পর কোনো এক সময় কাদের ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।

তবে ওই যুবক কী করতেন, কী কারণে তিনি আত্মহত‌্যা করে থাকতে পারেন- এসব বিষয়ে কোনো তথ‌্য দিতে পারেননি এসআই বাচ্চু।