২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে লেবার পার্টির প্রতিনিধি দলের সাক্ষাৎ

যুক্তরাজ্যে বসবাসরত আবাসিক ও অনাবাসী বাংলাদেশিদের বাংলাদেশে বিভিন্ন খাতে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2017, 08:14 PM

Updated : 19 Aug 2022, 03:46 PM

যুক্তরাজ্যের লেবার পার্টির একটি প্রতিনিধি দল (লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ-এলএফবি) বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাজ‌্য পার্লামেন্টে ছায়ামন্ত্রী বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বাংলাদেশের ‘শুভেচ্ছা দূত’ হিসেবে সার্বিক উন্নয়নসহ সম্ভাবনাময় ক্ষেত্রগুলো তুলে ধরার আহ্বান জানান।”

যুক্তরাজ্যের প্রতিনিধি দল দেশের ক্রমাগত উন্নয়নে বাংলাদেশ সরকারের কার্যক্রমের প্রশংষা করেন।

তারা এসময় টেকসই উন্নয়নে দুই দেশের প্রযুক্তি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিনিধি দলে আরও ছিলেন, সাবেক কাউন্সিলর খলিল কাজী, লন্ডর টি এক্সচেঞ্জের চিফ এক্সিকিউটিভ শেখ আলিউর রহমান, চক্ষু বিশেষজ্ঞ শাহ মো. রেজাউল করিম।