২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুর অগ্রণী ব‌্যাংকের কর্মী দুর্নীতি মামলায় গ্রেপ্তার

শিক্ষকদের বেতনের টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2017, 07:14 PM

Updated : 19 Aug 2022, 03:44 PM

নিজস্ব প্রতিবেদক, ‍বিনিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শিক্ষকদের বেতনের টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

মাদারীপুরে অগ্রণী ব‌্যাংকের কালকিনি শাখার ক‌্যাশ অফিসার সম্রাট মিয়াকে রোববার ফরিদপুর সদর থেকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টচার্য্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের ১৯ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সম্রাটসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ গত বছরের ১৭ নভেম্বর কালকিনি থানায় এ মামলা দায়ের করে। তদন্তে অভিযোগের প্রাথমিক সত‌্যতা পাওয়ায় সম্রাটকে গ্রেপ্তার করা হয় বলে জানান প্রণব।

তিনি বলেন, কমিশনের ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এই অভিযানের নেতৃত্ব দেন।