২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬তম বিসিএস: মৌখিকের ডাক পাচ্ছেন ৫৯৯০ জন

ছত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৯৯০ জন, যাদের এবার মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2017, 04:21 PM

Updated : 11 Apr 2022, 10:57 PM

এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দুই হাজার ১৮০টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ১২ মার্চ থেকে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে; বিস্তারিত সূচি পরে জানানো হবে।

টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৬ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে লিখিত পরীক্ষার ফল জানা যাবে।

পিএসসি ২০১৫ সালের ৩১ মে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর গতবছর ৮ জানুয়ারি দুই লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রত‌্যাশী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

প্রাথমিক বাছাইয়ে যোগ‌্য বিবেচিত ১৩ হাজার ৮৩০ জন প্রার্থী এরপর লিখিত পরীক্ষায় বসেন। গতবছর ১ থেকে ৬ সেপ্টেম্বর আবশ্যিক এবং ৫ থেকে ২৪ অক্টোবর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষায় অংশ নেন তারা।

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখতে ক্লিক করুন