২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতার ফেডারেশনের সম্পাদক হলেন এম বি সাইফ

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম বি সাইফ (বি মোল্লা)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2017, 01:35 AM

Updated : 11 Apr 2022, 10:56 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাঁতার ফেডারেশনের ২০১৭ সালের নির্বাচনে ২৪টি পদের প্রতিটির বিপরীতে একটি করে বৈধ মনোনয়নপত্র পাওয়ায় তাদের সবাইকে বিজয়ী ঘোষণা করা হয়।

ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন সাইফ। সাঁতার ফেডারেশনের বিগত কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন তিনি।

সাঁতার ফেডারেশনের বিগত কমিটির সাধারণ সম্পাদক মো. রফিজউদ্দিন রফিজ নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন। নতুন কমিটির অপর তিন সহ-সভাপতি হলেন- গোলাম মো. আলমগীর, তরফদার মো. রুহুল আমিন ও আব্দুল মান্নান।

যুগ্ম-সম্পাদক হয়েছেন- সেলিম মিঞা ও আব্দুল হামিদ। কোষাধ্যক্ষ হয়েছেন রেজাউল হোসেন বাদশা।

কমিটির ১৬ সদস্য হলেন- আশরাফ তালুকদার, জি এম রেজাউল ইসলাম, জসিমউদ্দিন খান খসরু, এস এম আছলাম মোরশেদ, মো. মুরশীদ আবেদীন, বাবু তপন চন্দ, মো. নাজিম উদ্দিন জুলিয়াস, রাবেয়া খাতুন, যতীন্দ্রনাথ বিশ্বাস, বদিউজ্জামান (বুধু), খোকন সিরাজুল ইসলাম, কবির আহমেদ কুব্বার, বেগম মাহমুদা শরীফ, নিবেদিতা দাস, জহুরা খাতুন ও এটিএম হাসানুজ্জামান পলাশ।