২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়নগরে ভবনের বেইজমেন্টে অগ্নিকাণ্ড

ঢাকার বিজয়নগরে একটি ভবনের বেইজমেন্টে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2017, 03:36 PM

Updated : 19 Aug 2022, 03:39 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতিকুল আলম চৌধুরী জানান, বুধবার বেলা আড়াইটার দিকে শাওন টাওয়ার নামের ওই ভবনের বেইজমেন্টে আগুন লঅগে।

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বেলা ৩টা ২৭ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।”

বেইজমেন্টে থাকা জেনারেটরের লাইনে গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানালেও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ‌্য‌তিনি জানাতে পারেননি।