কাস্টমস দিবসের ডাকটিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে পাঁচ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড ও একটি বিশেষ সিলমোহরও প্রধানমন্ত্রী উন্মোচন করেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, গত ২৬ জানুয়ারি উদযাপিত আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ১০ টাকার এই স্মারক ডাকটিকেট এবং একই মূল্যমানের উদ্বোধনী খাম (ফার্স্ট ডে কভার) উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।
