গভীর রাতে গুলশানে ভবনের বর্ধিতাংশ ভাঙল সিটি করপোরেশন
গভীর রাতে অভিযান চালিয়ে রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বরের একটি বহুতল ভবনের বাড়তি অংশ ভেঙেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাজেদ প্যালেস নামের একটি দশতলা ভবনের একতলা ও দুইতলার শেড সীমানার বাইরে চলে আসে।
“ভবন কর্তৃপক্ষকে এ বিষয়ে একাধিকবার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালেও তারা উদ্যোগ নেয়নি।”
সে কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর অভিযান চালিয়ে ওই ভবনের একতলার শেড সরিয়ে ফেলা হয় বলে জানান তিনি।
